আমরা যখন জাভাস্ক্রিপ্ট বা পাইথনের মতো আধুনিক হাই-লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করি, তখন মেমরি ম্যানেজমেন্ট বা বিট-লেভেলের অপারেশনগুলো আমাদের চোখ এড়িয়ে যায়। কিন্তু যখন ২০২৫ সালে সি প্রোগ্রামিংয়ে গভীরভাবে প্রবেশ করলাম, তখন কম্পিউটারের কাজ করার আসল রূপ চোখের সামনে স্পষ্ট হলো।
"In C, you don't just write code; you command memory. You learn what a byte actually costs."
১. পয়েন্টার ও মেমরির জাদু
পয়েন্টার প্রথম দিকে বিভ্রান্তিকর মনে হলেও, এটিই প্রোগ্রামিংয়ের সবচেয়ে শক্তিশালী কনসেপ্ট। মেমরির একটি নির্দিষ্ট অ্যাড্রেসে গিয়ে সরাসরি ডেটা ম্যানিপুলেট করা যে কতটুকু দ্রুত ও কার্যকর, তা বুঝতে পারলে আধুনিক ল্যাঙ্গুয়েজের আন্ডার-দ্য-হুড আচরণ স্পষ্ট হয়ে ওঠে।
স্ট্যাক (Stack) এবং হিপ (Heap) মেমোরির তফাত জানা থাকলে জাভাস্ক্রিপ্টে মেমোরি লিক বা গার্বেজ কালেকশনের মতো জটিল বিষয়গুলো বোঝা এক নিমেষে সহজ হয়ে যায়।
২. অ্যালগরিদম ও ডেটা স্ট্রাকচার
ঢাকা কলেজের আইসিটি ও বিজ্ঞান সিলেবাসে সি প্রোগ্রামিংয়ের অ্যালগরিদমিক প্রবলেম সলভিং আমার লজিক্যাল থিংকিংকে বহুগুণে শাণিত করেছে। এখন জাভাস্ক্রিপ্টে কোড লেখার সময়ও আমি ভাবি কীভাবে মেমরি ও টাইম কমপ্লেক্সিটি কমানো যায়।
৩. ওয়েব ডেভেলপমেন্টে এর গভীর প্রভাব
ব্রাউজারের ভি৮ ইঞ্জিন (V8 Engine) বা নোড জেএস-এর মূল অংশই তৈরি হয়েছে C++ দিয়ে। WebAssembly (Wasm)-এর যুগে সি/সি++ কোড সরাসরি ব্রাউজারে নিয়ার-নেটিভ স্পিডে রান করানো সম্ভব। সুতরাং সি ল্যাঙ্গুয়েজের জ্ঞান আমাকে শুধু একজন সাধারণ ফ্রন্টএন্ড কোডার না রেখে, একজন গভীর সফটওয়্যার বিশ্লেষক হিসেবে গড়ে তুলতে সাহায্য করছে।
💬 Discussion & Comments (2)
Share your perspective on C programming and low-level engineering!